বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর সম্মানিত কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বি ব্লকের ১২৭নং কক্ষে আজ রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে বিভিন্ন এজেন্ডা নিয়ে অর্থ কমিটির গুরুত্বপূর্ণ বর্ধিত সভা (১২১তম) অনুষ্ঠিত হয়েছে।
গুরুত্বপূর্ণ ওই সভায় মাননীয় সংসদ সদস্য ও বিএমইউ এর অর্থ কমটির সম্মানিত সদস্য ডা. মোঃ মাহাবুবুর রহমান, এমপি, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী, বিএমইউ এর সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোঃ মওদুদুল হক, পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান রতন প্রমুখ অংশগ্রহণ করেন।








গুরুত্বপূর্ণ ওই সভায় রোগীদের চিকিৎসাসেবার স্বার্থে বিভিন্ন বিভাগের যন্ত্রপাতিসহ অতি প্রয়োজনীয় মালামাল ক্রয়, রোগীদের প্রয়োজনে অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়সহ উন্নয়নমূলক কার্যক্রম ও বাজেট বরাদ্দসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
এ সময় বিএমইউ এর অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।





