বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর শহীদ ডা. মিল্টন হলে আজ সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রণয়ন, ব্যয় প্রাক্কলন ও দরপত্রের কারিগরি মূল্যায়ন বিষয়ক (Training on Preparation of Technical Specifications, Cost Estimation & Technical Evaluation of Tenders) ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে যাবতীয় ক্রয় প্রক্রিয়া সঠিকভাবে এবং স্বচ্ছতা ও জবাদিহিতার সাথে সম্পন্ন করার লক্ষ্যে এ বিষয়ে যথাযথ জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধির উপর তাগিদ দেন। যাতে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ও উন্নয়নমূলক কার্যক্রম আরো গতিশীলভাবে নিপুণতার সাথে সম্পন্ন করা সম্ভব হয় এবং সরকারি অর্থের সঠিক ব্যববহারের সাথে সাথে অর্থের সাশ্রয় নিশ্চিত হয়।











গুরুত্বপূর্ণ এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউ এর কনসালটেন্ট (ই-জিপি) জনাব আবু সৈয়দ মজুমদার। ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর সভাপতি অধ্যাপক ডা. নুরুন্নাহার খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী এবং অতিরিক্ত পরিচালক ডা. আবু সালেহ মোঃ আবু ওবাইদা। কর্মশালায় ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যিাবিলটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুস শাকুর, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান রতন, সহযোগী অধ্যাপক ডা. মোঃ আদনান হাসান মাসুদ, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-২ মোঃ লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।





