বিএমইউতে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে
র্যালি ও স্পেশাল সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-তে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও স্পেশাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে বিএমইউর বি-ব্লকের সামনে থেকে মনোরোগ বিদ্যা বিভাগের উদ্যোগে ‘আত্মহত্যা নিয়ে বদল হোক ধারণা, শুরু হোক আলোচনা’ এই শ্লোগান নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে বিএমইউর সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে এ ব্লক অডিটোরিয়ামে ‘চেঞ্জিং দ্যা ন্যারেটিভ অন সুইসাইড: স্ট্যার্ট দ্যা কনভারসেশন’ শীর্ষক একটি স্পেশাল সেমিনার অনুষ্ঠিত হয়। এসকল আয়োজনে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধি, সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপসহ আত্মহত্যার কারণ, বিভিন্ন প্রতিরোধমূলক উপায়সমূহ ও করণীয় নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয় এবং বিভিন্ন বৈজ্ঞানিক প্রবন্ধসমূহ উপস্থাপন করা হয়।

















এসকল আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। স্পেশাল সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিএমইউ এর সম্মানিত সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ।
বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ, ডা. রাইসা রাহনুমা করিম ও ডা. মাকসুদ বিন সালাম অপূর্ব। প্যানেল অফ এক্সপার্ট ছিলেন অধ্যাপক ডা. মোঃ হাফিজুর রহমান চৌধুরী, অধ্যাপক ডা. মোঃ মহসীন আলী শাহ, অধ্যাপক ডা. মোঃ নাজিম উদ্দিন। সভাপতিত্ব করেন সেন্ট্রাল সেমিনার সাব কমিটির কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মুর্শেদ (মামুন)। ধন্যবান জ্ঞাপন করেন মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএমএ সালাউদ্দিন কাউসার (বিপ্লব)। সেমিনারে সম্মানিত ডীনবৃন্দ, বিভিন্ন চেয়ারম্যানবৃন্দ, ফ্যাকাল্টি, চিকিৎসক ও রেসিডেন্টবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্পাদনা: অধ্যাপক ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।





