সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী মহোদয়ের সাথে তাঁর কার্যালয়ে মেডিস্থান হেলথ কেয়ার এর পরিচালক ডা. মাসকুর আহমদ উসমানীর চিকিৎসাসেবা ও গবেষণা নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাননীয় উপাচার্য বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণার গবেষণার আরো উন্নতির লক্ষ্যে দিক নির্দেশনামূলক মতামত দেন এবং বিএমইউ ও মেডিস্থান হেলথ কেয়ার এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার উপর গুরুত্বারোপ করেন। গুরুত্বপূর্ণ এই সভায় অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোঃ আকরাম হোসেন, হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, শিশু হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল করিম, কিডনী (নেফ্রোলজি) বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। তথ্যে: এস এম আব্দুল্লাহ আল নোমান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।





