বিএমইউতে প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রণয়ন, ব্যয় প্রাক্কলন
ও দরপত্রের কারিগরি মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর শহীদ ডা. মিল্টন হলে আজ রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রণয়ন, ব্যয় প্রাক্কলন ও দরপত্রের কারিগরি মূল্যায়ন বিষয়ক (Training on Preparation of Technical Specifications, Cost Estimation & Technical Evaluation of Tenders) ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।







কর্মশালায় বিভিন্ন বিভাগের সম্মানিত চেয়ারম্যান, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বিএমইউ এর সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল। ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর সভাপতি অধ্যাপক ডা. নুরুন্নাহার খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী এবং অতিরিক্ত পরিচালক ডা. আবু সালেহ মোঃ আবু ওবায়দা।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।





