বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর বহির্বিভাগ-২ এর ১১ তলায় এক্সাম হল মেঘনাতে আজ বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে ফার্মাকোলজি বিভাগের উদ্যোগে এ শর্টকোর্স অন ক্লিনিক্যাল ট্রায়াল এন্ড গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস (A Short Course on Clinical Trial And Good Clinical Practice) বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএমইউর সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।






বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমইউর সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার। উক্ত অনুষ্ঠানে সম্মাানিত উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ অধ্যাপক ডা. মোঃ জাহাঙ্গীর হোসেন, ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, সহযোগী অধ্যাপক ডা. ইলোরা শারমিন, সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা জোহরা, সহকারী অধ্যাপক ডা. শরদিন্দু কান্তি সিংহ, প্রমুখসহ ফার্মাকোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: অধ্যাপক ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।





