
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর শহীদ ডা. মিল্টন হলে আজ রবিবার ৪ অক্টোম্বর ২০২৬ইং তারিখে অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিনবৃন্দ ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দের সাথে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা, গবেষণা, উন্নয়ন ও অগ্রগতি, প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী মহোদয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। গুরুত্বপূর্ণ এই সভায় বিএমইউর সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, ডিন অধ্যাপক ডা. ইব্রাহীম সিদ্দিক, ডিন অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ, ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, ডিন অধ্যাপক ডা. মোঃ মনির হোসেন খান, ডিন অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক, পিএইচডি, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান প্রমুখসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।





