আজ ৯ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী মহোদয় বি-ব্লকে (প্রশাসনিক ভবন) রাউন্ড দেন। এসময় তিনি বিভিন্ন অফিসের সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রমের উপর জোর দেন। বিএমইউ এর চীফ এস্টে অফিসার ডা. মোঃ এহতেশামুল হক (তুহিন) বিভিন্ন অফিসের বিষয়ে মাননীয় উপাচার্য মহোদয়সহ প্রশাসনকে অবহিত করেন।









রাউন্ড দেওয়ার সময় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ শেখ ফরহাদ, চীফ এস্টে অফিসার ডা. মোঃ এহতেশামুল হক (তুহিন), পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান রতন, পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ) মোঃ মাসুদ রানা, সার্জিক্যাল অনকোলজিস্ট অধ্যাপক ডা. মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, ডা. মোঃ দেলোয়ার হোসেন (টিটো), অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-২ মোঃ লুৎফর রহমান, অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াহিয়া খাঁন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।





