বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইভিডেন্স বেইসড মেডিসিন বিষয়ে তিন দিব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন বিএমইউ এর সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

আজ বুধবার ৭ অক্টোবর ২০২৬ইং তারিখে বিএমইউ এর শহীদ ডা. মিল্টন হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসসি) এর উদ্যোগে শুরু হওয়া ইভিডেন্স বেইসড মেডিসিন বিষয় প্রশিক্ষণ কর্মশালায় বিএমইউ এর বিভিন্ন অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করছেন।

আইকিউএসসি এর পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন আইকিউএসসি এর অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোঃ ফারুক ওসমানী এবং অতিরিক্ত আইকিউএসসি এর পরিচালক ডা. আবু সালেহ মোঃ আবু ওবাইদা।
সম্পাদনা: অধ্যাপক ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার





