`Using HINARI for Journal, Article Searching for Protocol, Thesis & Manuscript Writing’ শীর্ষক হাতে কলমে এক প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর এ ব্লক অডিটোরিয়ামে আজ শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউর সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল।
সম্পাদনা: অধ্যাপক ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।







